Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কোটচাঁদপুরে রেললাইনে যুবকের মরদেহ উদ্ধার

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৯:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 76

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রেললাইনের পাশে বিপুল চন্দ্র ঘোষ (৩৫) নামে এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার বড়বামনদাহ ও রাঙ্গীয়ারপুতা মাঠ এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বিপুল চন্দ্র ঘোষ যশোর সদর উপজেলার ধরবা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি কালীগঞ্জ উপজেলার খেদাপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরপর শুক্রবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

বিকেলে স্থানীয়রা বড়বামনদাহ-রাঙ্গীয়ারপুতা মাঠসংলগ্ন রেললাইনের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে প্রশাসনের সহায়তায় মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, খুলনা বা চিলাহাটি অভিমুখী কোনো চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে যশোর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

যশোর রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে অন্য কোনো তথ্য বা অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটচাঁদপুরে রেললাইনে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬