Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 76

দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৫ উইকেটে ১৮৬ রান। জবাবে ১৯.৪ ওভারে ১৫২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ১২০ রান যোগ করেন তারা। সাইফ ৪৫ বলে ৫৫ এবং তানজিদ ৪৪ বলে ৫৮ রান করেন।

তবে দুই ওপেনার ফিরে যাওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষদিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন ঝোড়ো ব্যাটিংয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। ইয়াসির ১২ বলে অপরাজিত ২২ এবং সাইফউদ্দিন মাত্র ১০ বলে অপরাজিত ৩১ রান করেন। শেষ ওভার থেকেই আসে ২৮ রান।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ১২ বলে ২৮ এবং রায়ান বার্ল ১৯ বলে ২৯ রান করলেও বড় জুটি গড়তে পারেননি।

বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। চার উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংস গুঁড়িয়ে দেন তিনি। শেখ মেহেদী হাসান নেন তিনটি উইকেট। এছাড়া নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬