Dhaka ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

পদ্মায় ধরা ১৯ কেজির বোয়াল বিক্রি অর্ধলক্ষাধিক টাকায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 101

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া ১৯ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ৫৫ হাজার ৯৭০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়তে প্রতি কেজি ২ হাজার ৯০০ টাকা দরে মাছটি বিক্রি করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে দৌলতদিয়া ইউনিয়নের জেলে তাপস পদ্মা নদীতে জাল ফেলেন। শুক্রবার ভোরে পদ্মার কলাবাগান এলাকায় তার জালে বড় আকৃতির বোয়াল মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসা হলে ওজন শেষে নিলামের আয়োজন করা হয়। নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। শেষ পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ৫৫ হাজার ৯৭০ টাকায় কিনে নেন।

দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ১৯ কেজি ৩০০ গ্রাম ওজনের বোয়ালটি আকারে বেশ বড়। বড় বোয়াল মাছের বাজারে ভালো চাহিদা রয়েছে। নিলাম থেকে মাছটি কিনেছি। ভালো দামে বিক্রি করা যাবে বলে আশা করছি।

জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার বলেন, গত রাতে পদ্মা নদীতে বেশ কয়েকটি বড় আকৃতির মাছ ধরা পড়েছে। এর মধ্যে প্রায় ১৯ কেজি ওজনের বোয়াল মাছটি জেলার জন্য একটি সুখবর। তিনি মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মায় ধরা ১৯ কেজির বোয়াল বিক্রি অর্ধলক্ষাধিক টাকায়

প্রকাশের সময় : ১০:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬