Dhaka ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁ সীমান্তে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 111

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অভিযান চালিয়ে ৩৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ২টার দিকে শীতলমাঠ বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সুলতান খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৪ এমপি থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার শিহাড়া বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

প্রকাশের সময় : ০৪:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬