নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
- প্রকাশের সময় : ০৪:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 68
নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, দেওনাপাড়া গ্রামে বেলাল হোসেনের বাড়ির উঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি বেলাল হোসেন (৩৭) উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামের মৃত ছবের আলীর ছেলে।
পোরশা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।





















