Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৫ পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন

একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 10

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে শুধু ফাইনাল নিশ্চিত করাই নয়, সেমিফাইনালের জয়টি বিশ্বকাপ ইতিহাসে একাধিক নতুন রেকর্ডও এনে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। এই সংখ্যায় তারা স্পর্শ করেছে ব্রাজিলকে। কেবল জার্মানি আটবার ফাইনাল খেলে তাদের ওপরে রয়েছে।

একই সঙ্গে ১৯৯০ সালের পর প্রথমবার টানা দুই বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ফাইনালে স্পেনকে হারাতে পারলে ইতালি (১৯৩৪-৩৮) ও ব্রাজিলের (১৯৫৮-৬২) পর মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে লিওনেল স্কালোনির দল।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা আরও একটি অনন্য রেকর্ড গড়েছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে একই আসরে একাধিকবার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচজয়ী গোল করেছে তারা।

এছাড়া টানা ১৩ বিশ্বকাপ ম্যাচে দুই বা ততোধিক গোল করার কীর্তিও গড়েছে আর্জেন্টিনা। এর আগে উরুগুয়ের দখলে থাকা টানা ১১ ম্যাচে দুই বা তার বেশি গোলের রেকর্ড ভেঙেছে আলবিসেলেস্তেরা।

ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াইটি আরও বিশেষ হতে যাচ্ছে। এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। পাশাপাশি ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর এই প্রথম বিশ্বকাপে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা

প্রকাশের সময় : ০৮:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬