Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেসিকে আটকাতে বিশেষ পরিকল্পনা টুখেলের ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর পত্নীতলায় হানিট্র্যাপে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের ২ তরুণীসহ গ্রেফতার ৪ পাংশা বণিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার অভিযোগ জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলে উদ্ধার কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী ববি প্রধানমন্ত্রীর নির্দেশনায় কালুখালীর সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ

কোটালীপাড়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 46

মানব পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা মানব পাচার প্রতিরোধ স্থায়ী কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই)উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান মোল্যা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মহসিন, কোটালীপাড়া থানার এস আই উত্তম কুমার সেন, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস,সাংবাদিক মিজানুর রহমান বুলু ও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর ইসিসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রবাল সাহা অর্ক বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন,মানব পাচার একটি জঘন্য অপরাধ। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে একটি চক্র সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের চেষ্টা চালাচ্ছে। এই চক্রকে রুখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা মানব পাচারকে একটি গুরুতর সামাজিক অপরাধ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, বর্তমান সময়ে পাচারকারীরা অত্যন্ত সুকৌশলে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের ফাঁদে ফেলছে। এ ধরনের অপরাধ দমনে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬