Dhaka ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

‘শ্রেষ্ঠ চেয়ারম্যান’ দাবি করে সংবাদ প্রকাশে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল পরিবার পরিকল্পনা বিভাগ

ইমরান খান
  • প্রকাশের সময় : ০৩:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 115

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিককে ‘শ্রেষ্ঠ চেয়ারম্যান’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

জানা গেছে, গত ১২ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে মদাপুর ইউনিয়ন পরিষদ।

পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, মদাপুর ইউনিয়নের মডেল পরিবার কল্যাণ কেন্দ্র সারা বছর ডেলিভারি সেবা, গর্ভকালীন সেবা, শিশু পরিচর্যা এবং কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সূচকে ভালো ফল অর্জন করায় ইউনিয়ন পরিষদটি এ স্বীকৃতি পায়। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হিসেবে সম্মাননা পান সাজেদা খাতুন।

অনুষ্ঠানে মদাপুর ইউনিয়ন পরিষদের পক্ষে প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক পুরস্কার গ্রহণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় একটি সংবাদমাধ্যমে তাকে ‘শ্রেষ্ঠ চেয়ারম্যান’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।

কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর বলেন, “মদন কুমার প্রামাণিক ইউনিয়ন পরিষদের প্রতিনিধি হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন। তাকে শ্রেষ্ঠ ব্যক্তি বা শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কার দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “তাকে ‘শ্রেষ্ঠ চেয়ারম্যান’ দাবি করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। পুরস্কারটি ছিল মদাপুর ইউনিয়ন পরিষদের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘শ্রেষ্ঠ চেয়ারম্যান’ দাবি করে সংবাদ প্রকাশে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল পরিবার পরিকল্পনা বিভাগ

প্রকাশের সময় : ০৩:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬