Dhaka ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আদমজী ইপিজেডের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 82

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ‌ইপিজেডে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ জুলাই) ভোর ৫টায় কারখানাটির গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভোর রাতে ওই কারখানার গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে আতঙ্ক সৃষ্টি হয়। তবে অগ্নিকাণ্ড সূত্রপাতের কারণ জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজে যাচ্ছে। এরই মধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবো বলে ধারণা করছি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি আপাতত বলা সম্ভব হচ্ছে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদমজী ইপিজেডের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশের সময় : ০৮:৩১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬