Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ কালীগঞ্জে দুই ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের ৩৫ হাজার টাকা জরিমানা বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে শোকজ মেসিকে রুখতে কী পরিকল্পনা ইংল্যান্ডের? দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী পদ্মার এক পাঙাশ ৩৩ হাজারে বিক্রি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী শিশুর পা ভেঙে দেওয়ার ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি, দাবি পরিবারের নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

পদ্মার এক পাঙাশ ৩৩ হাজারে বিক্রি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 23

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। পরে মাছটি আড়ত ঘুরে ৩৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের কলাবাগান এলাকায় জেলে নিরাঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে নিরাঞ্জন হালদার জানান, সোমবার রাতে কয়েকজন সহযোগী নিয়ে পদ্মা নদীতে জাল ফেলেন তিনি। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে হঠাৎ জালে প্রবল টান অনুভব করেন। এরপর সাবধানে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বিশাল এক পাঙাশ মাছ আটকা পড়েছে।

তিনি আরও জানান, সকালে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের আড়তে আনা হলে ওজন মেপে দেখা যায় ঠিক ২০ কেজি। আড়তে মাছটি প্রকাশ্য নিলামে তোলা হলে দৌলতদিয়ার স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ১৬০০ টাকা দরে মোট ৩২ হাজার টাকায় বিক্রি হয়।

ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার এত বড় পাঙাশ এখন সচরাচর মেলে না। তাই মাছটি আড়তে আনার পর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে আমি মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মোট ৩৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মার এক পাঙাশ ৩৩ হাজারে বিক্রি

প্রকাশের সময় : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬