Dhaka ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাবে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নাহিদ হাসান
  • প্রকাশের সময় : ০১:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 76

​রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে এই আন্দোলন শুরু করেন।

​বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা “দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ” এবং “শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন চলবে না”সহ বিভিন্ন স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। ব্যস্ততম এই মোড়টিতে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সায়েন্স ল্যাব ও এর আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়।

​​আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দেশের চলমান বৈরী আবহাওয়া এবং কিছু অঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণের একঘেয়েমি সিদ্ধান্তে সাধারণ পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

​”বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের সাথে এক ধরণের প্রহসন। আমরা দ্রুত এই দুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং একই সাথে বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি।”

​এদিকে আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সড়কে যানজট থাকলেও শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাবে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের সময় : ০১:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬