Dhaka ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 96

ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন শাকসবজি ও পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ। তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ দেশের কৃষিকে আরও আধুনিক ও স্বনির্ভর করতে সহায়ক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এ সময় তিনি কৃষকদের সরকারি কৃষি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা।

কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজি ও পেঁয়াজ চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশের সময় : ০৯:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬