Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আইসিসির জুন মাসের সেরার দৌড়ে মোসাদ্দেক-নাথান-গিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 60

আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত, নিউজিল্যান্ডের নাথান স্মিথ এবং ভারতের শুবমান গিল। জুন মাসে নিজ নিজ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মাসের সেরার এই সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন ৩ দেশের ৩ ক্রিকেটার। এর মধ্যে একজনকে মাসের সেরার খেতাব দেবে আইসিসি।

চার বছর দলে ফেরা মোসাদ্দেকের প্রত্যাবর্তনটা হয়েছে রাজকীয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে ফিরেই ব্যাটে-বলে দারুণ উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম ম্যাচেই খেলেছেন ৮৬ রানের হার না মানা ইনিংস। সাথে নেন ২ উইকেটও। হয়েছেন ম্যাচসেরা। সিরিজের ৩ ম্যাচ মিলিয়ে সর্বোচ্চ ১৫৭ রান আসে মোসাদ্দেকের ব্যাট থেকে। যেখানে ছিল জোড়া ফিফটি। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ দল। টাইগারদের জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন মোসাদ্দেক, জিতেছেন সিরিজসেরার পুরস্কারও।

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে স্মরণীয় এক সিরিজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। লর্ডসে প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে জিতে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে কিউইরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিউই পেসার নাথান স্মিথ। ৩ ম্যাচে ১৬ উইকেট শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন নাথান, জিতেছেন সিরিজসেরার পুরস্কারও।

ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুবমান গিল জুন মাসে রানের বন্যা বইয়ে দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতের হয়ে ১২৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন অধিনায়ক গিল। সেই ফর্ম ধরে রেখেছেন ওয়ানডে সিরিজেও। দুই ম্যাচ মিলিয়ে করেছেন ২৩৮ রান। আফগানদের বিপক্ষে সব ম্যাচ জিতেছে ভারত। সিরিজসেরার পুরস্কার জিতেছেন শুবমান গিল।

নারীদের মধ্যে জুন মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ভারতের শ্রী চরণী, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইসিসির জুন মাসের সেরার দৌড়ে মোসাদ্দেক-নাথান-গিল

প্রকাশের সময় : ০৭:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬