নওগাঁ সীমান্তে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার
- প্রকাশের সময় : ০৪:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 175
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে।
বিজিবি জানায়, সোমবার (১৩ জুলাই) রাত ১২টা ২০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৬/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর মাঠ এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।





















