Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত

কোটচাঁদপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৯:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 73

সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিশ্চিত করতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ দীপা রানী সরকার।

সভায় ইউএনও বলেন, দুর্যোগকালীন সময়ে সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং দ্রুত সাড়া দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং কোটচাঁদপুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্রগুলোর প্রস্তুত অবস্থা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ব্যবস্থা, জরুরি সেবা নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কখনো পূর্বঘোষণা দিয়ে আসে না। তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম পরিকল্পনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সময়োপযোগী প্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল কোটচাঁদপুর গড়ে তোলা সম্ভব।

সভা শেষে দুর্যোগ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটচাঁদপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬