Dhaka ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত

বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 88

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নওগাঁর আত্রাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর আলম এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, নওগাঁ জেলার মধ্যে আত্রাই উপজেলা তুলনামূলক নিচু এলাকা হওয়ায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। এ কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে একটি টাস্কফোর্স গঠন করা জরুরি। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো এলাকা প্লাবিত হলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের পর্যাপ্ত ত্রাণ ও প্রয়োজনীয় রসদ প্রস্তুত রয়েছে।

ইউএনও আরও বলেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি ও সার্বক্ষণিক খোঁজখবর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

প্রকাশের সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬