Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বারবার হিন্দু নারীকে বিয়ে নিয়ে আমির খানকে ভারত ছাড়ার হুমকি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 88

বলিউড অভিনেতা আমির খান-এর তৃতীয় বিয়ে নিয়ে ভারতে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে তাকে লক্ষ্য করে হুমকি দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। সংগঠনটির এক নেতা অভিযোগ করেছেন, অভিনেতা বারবার হিন্দু নারীকে বিয়ে করে ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন। একই সঙ্গে তাকে ভারত ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে।

সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর আওতায় গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে করেন আমির খান। এরপর থেকেই তার এই বিয়ে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় বজরং দলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা আমির খানের কুশপুত্তলিকা দাহ করেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বজরং দলের নেতা মনোজ সোনি এক বিবৃতিতে অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু নারীকে বিয়ে করে হিন্দু সমাজকে অপমান করছেন। তিনি দাবি করেন, এটি হিন্দুদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র এবং এ বিষয়ে সরকার ও আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, কেন অভিনেতা মুসলিম নারীদের পরিবর্তে বারবার হিন্দু নারীদেরই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন—এ প্রশ্ন তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তবে বজরং দলের এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে আমির খান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বারবার হিন্দু নারীকে বিয়ে নিয়ে আমির খানকে ভারত ছাড়ার হুমকি

প্রকাশের সময় : ০৪:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬