Dhaka ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোমে শোকমিছিলে জনস্রোত, বৃহস্পতিবার মাশহাদে দাফন খামেনির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 100

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরান থেকে পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে। মঙ্গলবার সেখানে মরদেহ পৌঁছানোর পর লাখো মানুষের অংশগ্রহণে শোকমিছিল অনুষ্ঠিত হয়।

আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল-জাজিরা জানিয়েছে, হেলিকপ্টারে করে তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে খামেনির মরদেহ নেওয়া হয়। সেখানে শোকযাত্রা শেষে বৃহস্পতিবার মাশহাদে তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনের মতো লাখো মানুষ রাস্তায় নেমে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, এ শোকসমাবেশের ব্যাপ্তি ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার সমাবেশের সঙ্গে তুলনীয়।

শোকযাত্রায় একটি ট্রাকে খামেনির মরদেহের পাশাপাশি সাম্প্রতিক হামলায় নিহত তার পরিবারের চার সদস্যের মরদেহও বহন করা হয়। শোকাহত মানুষ কফিনে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, নিহতদের মধ্যে খামেনির ১৪ মাস বয়সী নাতনির মরদেহও ছিল।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, শোকানুষ্ঠানে অংশ নেওয়া ৩৪ হাজারের বেশি মানুষকে চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

শোকযাত্রায় দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই, কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি এবং সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোমে শোকমিছিলে জনস্রোত, বৃহস্পতিবার মাশহাদে দাফন খামেনির

প্রকাশের সময় : ১১:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬