Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আত্মহত্যার চেষ্টা বাংলাদেশের নারী ক্রিকেটারের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 114

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বিকেএসপিতে আগেই ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। প্রথম ধাপে ২৭ জন নারী ক্রিকেটার ছিলেন এই ক্যাম্পে। তবে দ্বিতীয় ধাপে দল ছোট হয়ে ২১ জনে এলে সেখানে জায়গা হয়নি ইশমা তানজিমের। আর সেই ক্যাম্পে সুযোগ না পেয়ে হতাশা থেকে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইশমা।

ইশমা বলেছেন, “আমি ৯৯ শতাংশ ফিট থাকা সত্ত্বেও ইনজুরির অজুহাতে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আমি নাকি পরের ক্যাম্পের জন্য ফিট না। শুধু এমনটা এবার হয়েছে তা কিন্তু নয়। ২০২৪ থেকে নানান কারণে হতাশা তৈরি হয়েছে। আমাকে র‍্যাগিং পর্যন্ত করা হতো। ধানমন্ডির বার্গার খেয়ে নাকি এখানে এসেছি! সব মিলিয়ে হতাশা থেকে আমার আজ এই অবস্থা হয়েছে।”

জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলা ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, “আমাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। যদি এমন হয় তাহলে আমি ক্যাম্পে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ কীভাবে খেললাম। ইনজুরি তো এক শতাংশের মতো। এটা দ্রুত সুস্থ হওয়ার পথে।”

৩ জুলাই আত্মহত্যার চেষ্টার পর রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারকে। শারীরিক পরিস্থিতি উন্নত হওয়ায় পরে বাসায় নেওয়া হয়। এ প্রসঙ্গে ইশমা বলেন, “শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছি। এখন বাসায় আছি। তবে মানসিক আঘাতটা এখনও নিতে পারছি না।”

বিসিবি এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে। মূলত ফিটনেস ইস্যুতেই ইশমা ক্যাম্পে নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আত্মহত্যার চেষ্টা বাংলাদেশের নারী ক্রিকেটারের

প্রকাশের সময় : ০৯:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬