Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’, আমিরকে নিয়ে সালমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 83

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ের পর আবারও আলোচনায় উঠে এসেছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। কয়েক বছর আগে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে মজার ছলে করা সেই মন্তব্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক কপিল শর্মা আমির খানের প্রসঙ্গ তুললে নিজের স্বভাবসুলভ রসিকতায় সালমান খান বলেন, ‘আমির একজন পারফেকশনিস্ট। একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে।’

সালমানের এই মন্তব্যে তখন স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে যায়। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে সম্প্রতি আমিরের তৃতীয় বিয়ের পর সেই ক্লিপ আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
অনেক নেটিজেনের মতে, হাস্যরসের ছলে বলা সালমানের মন্তব্যটি সময়ের সঙ্গে যেন নতুন তাৎপর্য পেয়েছে।

সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। মুম্বাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে অভিনেতার ব্যক্তিগত জীবনও।

আমির প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। সেই সংসার ভেঙে যাওয়ার পর ২০০৫ সালে তিনি বিয়ে করেন নির্মাতা কিরণ রাওকে। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। অবশেষে তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন এই বলিউড তারকা।

অন্যদিকে, ৬০ বছর বয়সেও সালমান খান বলিউডের অন্যতম আলোচিত অবিবাহিত তারকা। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তিনি কখনো বিয়ে করেননি।

বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠলেই বরাবরের মতো রসিকতার আশ্রয় নেন সালমান। আর সেই কারণেই আমিরকে নিয়ে তাঁর বহু বছর আগের মন্তব্যটি আবারও নতুন করে নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’, আমিরকে নিয়ে সালমান

প্রকাশের সময় : ০৪:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬