Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করবে না কেপ ভার্দে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 79

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচকে কঠিন পরীক্ষা হিসেবে দেখলেও লড়াই ছাড়া মাঠ ছাড়তে রাজি নয় কেপ ভার্দে। ম্যাচের আগে দলটির কোচ পেদ্রো লেইতাও ব্রিতো (বুবিস্তা) বলেছেন, তার দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে, আত্মসমর্পণ করবে না।

বুবিস্তার মতে, সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এখন আর প্রতিপক্ষরা কেপ ভার্দেকে দুর্বল দল হিসেবে দেখে না। তিনি বলেন, বড় দলগুলোর কাছ থেকে পাওয়া এই সম্মান তারা নিজেদের পারফরম্যান্স দিয়েই অর্জন করেছে।

গ্রুপ পর্বে অপরাজিত থেকে স্পেনের পর দ্বিতীয় হয়ে নকআউটে উঠেছে কেপ ভার্দে। সৌদি আরব ও উরুগুয়েকে পেছনে ফেলে শেষ ৩২ নিশ্চিত করা দলটি এবার আর্জেন্টিনার বিপক্ষেও নিজেদের সেরাটা দিতে চায়।

কেপ ভার্দে কোচ বলেন, আর্জেন্টিনা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। তবে তার দলও সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে চেষ্টা করবে। শক্ত রক্ষণ বজায় রাখার পাশাপাশি সুযোগ পেলে আক্রমণেও যাওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

বুবিস্তা আরও বলেন, খেলোয়াড়দের পুরো ম্যাচজুড়ে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। ফেভারিট দলের বিপক্ষে খেললেও তারা আত্মসমর্পণ করতে মাঠে নামছেন না; শেষ বাঁশি পর্যন্ত একই মানসিকতা ধরে রেখে লড়াই করাই তাদের লক্ষ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করবে না কেপ ভার্দে

প্রকাশের সময় : ০২:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬