Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 71

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বপ্ন দেখেছিল আলজেরিয়া। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। শক্তিশালী সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে উত্তর আফ্রিকার দলটিকে।

এই জয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব পেরিয়ে পরের ধাপে উঠেছে সুইজারল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপে প্রথম নকআউট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো আলজেরিয়ার।

ম্যাচের ১০ মিনিটে জোহান মানজাম্বির দারুণ পাস থেকে সহজ ফিনিশে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ব্রিল এমবোলো। গোল হজমের পর রিয়াদ মাহরেজ, হোসেম আওয়াররা চেষ্টা করলেও গোলরক্ষক গ্রেগর কোবেলের দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি আলজেরিয়া। প্রথমার্ধ শেষ হয় সুইসদের ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যান এনডোয়ে।

এরপর একাধিক পরিবর্তন এনেও আক্রমণে ধার ফিরিয়ে আনতে পারেনি আলজেরিয়া। মাহরেজ ও হাজ মুসাসহ অন্যদের চেষ্টাও ব্যর্থ হয়। অন্যদিকে সুইজারল্যান্ডও তৃতীয় গোলের সুযোগ পেলেও ফাবিয়ান রিডার তা কাজে লাগাতে পারেননি। ফলে ২-০ গোলের জয় নিয়েই শেষ ষোলো নিশ্চিত করে সুইজারল্যান্ড।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

প্রকাশের সময় : ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬