Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় জাবির চার শিক্ষার্থীর কাছে ব্যাখ্যা চাইল হল প্রশাসন

জাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 11

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে কালেমা খচিত একটি পতাকা টানানোর ঘটনায় চার আবাসিক শিক্ষার্থীর কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে হল প্রশাসন। এ ঘটনায় তাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) হলের ওয়ার্ডেন ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেনের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মণ্ডল এবং অধ্যাপক ড. সাহাদাত হোসেন।

শোকজপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের মোহাম্মদ রাকিব, রসায়ন বিভাগের ৫২তম ব্যাচের গিয়াসউদ্দিন সুমন, ৫৩তম ব্যাচের আরিফ হাসনাত শামীম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৫৫তম ব্যাচের সাদ আব্দুর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের তৃতীয় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় একটি কালেমা খচিত পতাকা টানানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কক্ষটির আবাসিক শিক্ষার্থী হিসেবে ওই চারজনের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নোটিশ অনুযায়ী, আগামী ৫ জুলাই সকাল ১০টার মধ্যে তদন্ত কমিটির আহ্বায়কের কার্যালয়ে তাঁদের লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, “বিষয়টি জানার পরপরই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পতাকাটি কোনো নির্দিষ্ট সংগঠনের পতাকা, নাকি শুধু কালেমা খচিত একটি পতাকা—সেটি তদন্ত কমিটি যাচাই করবে। তদন্তের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় জাবির চার শিক্ষার্থীর কাছে ব্যাখ্যা চাইল হল প্রশাসন

প্রকাশের সময় : ০৮:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬