Dhaka ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

অডিটের আওতায় আরও ৫ হাজার আয়কর রিটার্ন, তালিকা দেখুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 104

রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ব্যক্তিশ্রেণির আরও ৫ হাজার ১৪টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ঝুঁকিভিত্তিক মানদণ্ডের ওপর ভিত্তি করে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ওই আয়কর রিটার্ন ফাইল নির্বাচন করা হয়েছে।

এই তালিকা আজ এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে প্রথম পর্যায়ে ১৫ হাজার ৪৯৪টি ও দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টিসহ প্রায় ৮৮ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল।

এনবিআর সূত্র জানায়, অডিট নির্বাচনের এই প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই। এর ফলে করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের স্বচ্ছতার দাবি পূরণ হলো। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিট নির্বাচনের এই প্রক্রিয়া একদিকে যেমন জাতীয় রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে, তেমনি সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

• নতুন করে অডিটের আওতায় ৫ হাজার আয়কর রিটার্নের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।  

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অডিটের আওতায় আরও ৫ হাজার আয়কর রিটার্ন, তালিকা দেখুন

প্রকাশের সময় : ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬