Dhaka ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা, খেলবেন না ‘জাপানের মেসি’ কুবো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 72

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ৩২-এর নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে জাপান। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলের অন্যতম তারকা ফুটবলার তাকেফুসা কুবো এই গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারবেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। তিনি জানান, কুবো এখনো ব্যক্তিগতভাবে ফিটনেস অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার মতো অবস্থায় নেই।

তবে কুবোর অনুপস্থিতি সত্ত্বেও ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মোরিয়াসু।

তিনি বলেন, বিশ্ব ফুটবলে ব্রাজিল অন্যতম শক্তিশালী দল হলেও জাপান নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখে এবং অতীতের মতো এবারও চমক দেখাতে চায়।

নকআউট ম্যাচ হওয়ায় টাইব্রেকারের সম্ভাবনাও মাথায় রাখছে জাপান। ২০২২ বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পেনাল্টি নেওয়ার ক্রম আগেভাগেই কোচ নির্ধারণ করবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: ইএসপিএন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা, খেলবেন না ‘জাপানের মেসি’ কুবো

প্রকাশের সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬