শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টিকটকের অ্যালগরিদম ব্যবহারকারীদের কনটেন্টের ফাঁদে ফেলে: ইইউ ইমরান খানের জ্বর বদলে দিয়েছিল ওয়াকার ইউনিসের জীবন রহস্যময় প্রেমিককে নিয়ে পার্টিতে হাজির মালাইকা, কে এই হর্ষ মেহতা আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৬) ১ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ পেল বাংলাদেশি ব্লু-টেক স্টার্টআপ সিকুয়া শাহরুখ খান: প্রেম নয়, পুরুষের চোখের জলও সুন্দর হতে পারে হাসান ইতিহাস গড়ার পর বাংলাদেশের ৩ উইকেট হারানোর অস্বস্তি তাসকিন-হাসানের ঝাঁজের পর তিন পেসার না খেলানোর আক্ষেপ বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন জানালেন বিজয় এআই প্রযুক্তির সুফল পেতে কিছু ঝুঁকি মেনে নেওয়া যায়: স্যাম অল্টম্যান

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 83

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৯ জন নিহত হয়েছেন।

রোববার রাতে পরিচালিত এ অভিযানে নিহতরা নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী সংগঠন জামাতুল আহরারের সদস্য বলে দাবি করেছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়ার বাজাউর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। এতে টিটিপির শীর্ষ কমান্ডার খান ফারোশ আকা জাবালও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে হামলার পর এই অভিযান পরিচালনা করা হয়। পাকিস্তান সরকারের দাবি, অভিযানটি ‘অপারেশন গজব-লিল হক’-এর অংশ।

অন্যদিকে, আফগান তালেবান সরকার বরাবরের মতোই পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। টিটিপিকে সহযোগিতার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে তারা।

সূত্র: ডন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

প্রকাশের সময় : ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬