Dhaka ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড় রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত প্রক্সি পরীক্ষায় ধরা পড়ে চাকরি হারালেন পিএসসির কম্পিউটার মুদ্রাক্ষরিক কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন পরিদর্শনে এসে হত্যাকাণ্ড ও ভাঙচুরকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি এমপির প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 11

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী রোববার থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে, যার মাধ্যমে দেশটি তার নিয়মিত ভিসা কার্যক্রম পুনর্বহাল করছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পরিদর্শনকালে এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমরা আমাদের স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় শুরু করছি। রোববার থেকে পর্যটক ভিসার জন্য আবেদন করা যাবে।’

এর আগে সকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসা ভিসা প্রদানের কার্যক্রমও অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘আজ আমি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তাঁর কাছে আমার পরিচয়পত্র পেশ করেছি। সেখান থেকে সরাসরি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এসে এর কার্যক্রম পরিদর্শন করছি। এখানে মানুষের এত বেশি উপস্থিতি দেখে ভালো লাগছে।’

হাইকমিশনার জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি আইভিএসির মাধ্যমে ভিসা প্রদান কার্যক্রম চলবে।

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে অন্যান্য শহরেও আমাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।’

দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করে বলেন, ‘এ উদ্যোগ আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করবে।’

এদিকে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক কার্যক্রমের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন মন্ত্রীর সমান পদ ও মর্যাদা প্রদান করেছে। এর ফলে ভারতের ‘টেবিল অব প্রিসিডেন্স’-এ তিনি উচ্চতর প্রোটোকল সুবিধা পাবেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৪ জুন জারি করা এক অফিস স্মারকে জানায়, ব্যক্তিগত মর্যাদা হিসেবে হাইকমিশনারকে এ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

স্মারকে আরও বলা হয়, এ বিশেষ মর্যাদা কেবল আনুষ্ঠানিক অনুষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত

প্রকাশের সময় : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬