Dhaka ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ব্রাজিলের গোলকিপারের জার্সিতে পরিবর্তন আনল ফিফা তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ কেইনকে থামাতে ‘কালো জাদুর ওঝা’ আনার গুঞ্জন, আলোচনায় ঘানা মেসির বিশ্বরেকর্ডের দিনে গুগলের বিশেষ সেলিব্রেশন জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু; ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার এখন থেকে গুগল আর্থে বিমান চালিয়ে ঘুরে দেখা যাবে পুরো পৃথিবী নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার নেতা দেলোয়ার গ্রেফতার আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার নেতা দেলোয়ার গ্রেফতার

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 6

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন) রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সংশ্লিষ্টতার অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুল হক বলেন, “নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।”

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শেষে দেলোয়ার হোসেনের স্নাতক ও স্নাতকোত্তর সনদ বাতিল করে। একই ঘটনায় ঢাকা জেলার আশুলিয়া থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, তিনি লেগুনা থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার নেতা দেলোয়ার গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬