Dhaka ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেসির বিশ্বরেকর্ডের দিনে গুগলের বিশেষ সেলিব্রেশন জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু; ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার এখন থেকে গুগল আর্থে বিমান চালিয়ে ঘুরে দেখা যাবে পুরো পৃথিবী নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার নেতা দেলোয়ার গ্রেফতার আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি ঢাবির রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে একজনের মৃত্যু ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সেই পিআইও প্রত্যাহার সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে: তথ্য উপদেষ্টা রোনালদোকে নিয়ে সমালোচনার ঝড়, পাশে দাঁড়ালেন মার্তিনেজ

ঢাবির রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে একজনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 10

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই মালির নাম ছিয়াকুল (৩৯)। তার বাড়ি নড়াইলের নড়াগাতী থানা এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে থাকতেন।

ছিয়াকুলের সহকর্মী সুনীল চৌহান জানান, তারা দুজন রোকেয়া হলে মালির কাজ করেন। সকালে তারা হলের গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় একটি কাঁঠাল সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি মেঝেতে উপুড় হয়ে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য ছিয়াকুলের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানাকে জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাবির রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে একজনের মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬