Dhaka ১১:১২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রোনালদোকে নিয়ে সমালোচনার ঝড়, পাশে দাঁড়ালেন মার্তিনেজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 102

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র করার পর সমালোচনার মুখে পড়েছে পর্তুগাল। বিশেষ করে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে ফুটবলবিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে পর্তুগাল শুরুতেই এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি। ম্যাচটিতে রোনালদো কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেন, যা তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা আরও বাড়িয়ে দেয়।

এদিকে ম্যাচের পর মিডফিল্ডার জোয়াও নেভেসের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। রোনালদোকে দলের অন্য সবার মতোই একজন খেলোয়াড় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবাই এখানে দলকে সাহায্য করতে এসেছে। এ মন্তব্যকে ঘিরে সমর্থকদের একাংশের মধ্যে বিতর্ক তৈরি হয়।

এই পরিস্থিতিতে মঙ্গলবার টেক্সাসের হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের পরিবেশ নিয়ে কথা বলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। তিনি বলেন, দলের ভেতরে কোনো বিভক্তি নেই এবং বাইরের সমালোচনাকে তারা গুরুত্ব দিচ্ছেন না।

রোনালদোর পক্ষে অবস্থান নিয়ে মার্তিনেজ বলেন, “অধিনায়ক হিসেবে রোনালদো একটি বড় উদাহরণ। তার অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সবসময় দলের জন্য অবদান রাখতে চায় এবং তরুণদের জন্য আদর্শ।” তিনি আরও বলেন, মাঠে রোনালদোর নড়াচড়া প্রতিপক্ষের রক্ষণভাগে জায়গা তৈরি করে দেয় এবং তার অবদান শুধু গোলের মধ্যে সীমাবদ্ধ নয়।

তবে প্রথম ম্যাচের পর দলের ভেতরে কিছুটা হতাশা কাজ করছিল বলেও স্বীকার করেন মার্তিনেজ। তিনি জানান, ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে দল শৃঙ্খলা ও কাঠামো হারিয়ে ফেলেছিল, যা পরবর্তী ম্যাচে শুধরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে ডিফেন্ডার জোয়াও কানসেলো বলেন, ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগাল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। “আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি। আমাদের দলে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় রয়েছে, মাঠে সেটার প্রমাণ দিতে হবে। উজবেকিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই,” বলেন তিনি।

গ্রুপ ‘কে’-তে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন পর্তুগালের জন্য ‘ডু অর ডাই’ লড়াইয়ে পরিণত হয়েছে। ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ফলের পর সমালোচনার জবাব দিতে মুখিয়ে আছে মার্তিনেজের শিষ্যরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোনালদোকে নিয়ে সমালোচনার ঝড়, পাশে দাঁড়ালেন মার্তিনেজ

প্রকাশের সময় : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬