Dhaka ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 11

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপ ও মদ উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

শনিবার (২০ জুন) ভোরে সীমান্তের রোকনপুর বিওপি এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রোকনপুর বিওপি এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি-এর সরাসরি নির্দেশনায় এই অভিযান চলে। টহল কমান্ডার সুবেদার মোঃ ওয়ালিদ হোসেন, বিজিবিএমএস-এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল চিকনির হাট নামক স্থানে অবস্থান নেয়।

অভিযানকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৩০,৭০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪১ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প) এবং ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

১৬ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, গবাদিপশু চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির এই কঠোর অবস্থান সবসময় বজায় থাকবে। সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী এই সর্বাত্মক অভিযান আগামীতেও অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

প্রকাশের সময় : ০১:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬