Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী

‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমনি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 83

বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে তার বহুল আলোচিত সম্পর্কের প্রসঙ্গ। তবে এ বিষয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন পরীমনি।

শুক্রবার (১৯ জুন) সাকলায়েনের চাকরি হারানোর বিষয়ে জানতে চাওয়া হলে মুঠোফোনে পরীমনি বলেন, “এটা কোনো কথা বলার বিষয় নয়। এ বিষয়ে কথা বলতে চাই না।”

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি সর্বশেষ ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাটির পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আবারও আলোচনায় আসে ২০২১ সালের সেই বহুল আলোচিত ঘটনা। ওই বছরের ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছিল তখনকার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনকে।

তবে তদন্ত চলাকালে পরীমনির সঙ্গে সাকলায়েনের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ সামনে এলে তাকে তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়। সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরীমনি সাকলায়েনের সরকারি বাসভবনে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। পরে তাকে ডিবি থেকে সরিয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে বদলি করা হয়। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছিল।

এ ঘটনার জেরে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে ২০২৪ সালের ২৫ জুন এক সাক্ষাৎকারে পরীমনি সাকলায়েনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, পুরো বিষয়টি ব্যক্তিগত আক্রোশের ফল হতে পারে। প্রেম বা ব্যক্তিগত সম্পর্কের কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে—এমনটা তিনি বিশ্বাস করেন না। পরীমনির ভাষ্য ছিল, সফল ব্যক্তিদের বিরুদ্ধে প্রায়ই নানা ধরনের আলোচনা ও বিতর্ক তৈরি হয় এবং সাকলায়েনও তার ব্যতিক্রম নন।

সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, সাকলায়েনের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা তার কাছে অস্বাভাবিক ও অন্যায্য মনে হয়েছে এবং এ কারণে তার জন্য খারাপ লেগেছে।

তবে নতুন করে সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে শুরু হওয়া আলোচনা প্রসঙ্গে এবার আর কোনো মন্তব্য করতে রাজি হননি জনপ্রিয় এই চিত্রনায়িকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমনি

প্রকাশের সময় : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬