Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

কালীগঞ্জে সাবেক এএসপিকে কুপিয়ে জখম

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 100

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. আনোয়ার হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করে আসছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন।

এলাকাবাসীর দাবি, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তিনি নিয়মিতভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন মাদক কারবারি প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হলে আনোয়ার হোসেন তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। একপর্যায়ে তারা রামদা, লাঠিসোঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন সাবেক পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে সাবেক এএসপিকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬