Dhaka ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 84

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় পাঁচটি স্টল স্থাপন করা হয়েছে। মেলায় প্রায় অর্ধশত প্রকার দেশীয় ফল এবং ফল চাষের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা প্রদর্শন করা হচ্ছে।

আয়োজকরা জানান, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ফল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষক ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য।

তারা আরও বলেন, দেশীয় ফলের চাষ সম্প্রসারণ এবং ভোক্তাদের মধ্যে ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ২০ জুন পর্যন্ত মেলা চলবে। এ সময়ে দর্শনার্থীরা বিভিন্ন জাতের দেশীয় ফল, ফল চাষের প্রযুক্তি এবং কৃষি বিষয়ক নানা তথ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

প্রকাশের সময় : ১০:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬