Dhaka ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 152

ফরিদপুরের মধুখালীতে ট্রাফিক পুলিশের নিয়মিত তল্লাশির সময় প্রায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী পালিয়ে যেতে সক্ষম হন।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ও রেলগেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।

ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য জানান, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী হঠাৎ দৌড়ে পালিয়ে যান।

তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মোটরসাইকেল চালক রানা খানকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করে মাদকসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়।

মধুখালী থানার পরিদর্শক সুকদেব রায় বলেন, “গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : ০৬:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬