Dhaka ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

ডাচ-বাংলা ব্যাংকের সুপার এজেন্টের বিরুদ্ধে সাব-এজেন্ট শাখা বন্ধের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 122

রাজবাড়ীর কালুখালীতে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের এক সুপার এজেন্টের বিরুদ্ধে একাধিক সাব-এজেন্ট শাখা বন্ধ করে দেওয়া, কমিশন বকেয়া রাখা এবং গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ভুক্তভোগী সাব-এজেন্ট।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বালিয়াকান্দি উপজেলার বড় ঘিকমলা গ্রামের বাসিন্দা বঙ্কিম চন্দ্র বিশ্বাস। এ সময় রাশিদুল ইসলামসহ অন্যান্য ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, কালুখালী বাজারে অবস্থিত ‘এস এ রকিব প্রিন্টার্স অ্যান্ড প্রেস’ নামের ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সুপার এজেন্ট কর্তৃপক্ষ নিয়মবহির্ভূতভাবে তাদের কয়েকটি সাব-এজেন্ট আউটলেট বন্ধ করে দিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, তাদের সঞ্চয়ী হিসাবের সঠিক তথ্য দেওয়া হচ্ছে না এবং সাব-এজেন্টদের প্রাপ্য কমিশনও পরিশোধ করা হয়নি। পাশাপাশি এফডিআর ও বিভিন্ন ব্যাংকিং লেনদেনের বিপরীতে জমা থাকা অর্থ ফেরত চাইলে হুমকি ও মামলার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

অভিযোগ অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া আউটলেটগুলোর মধ্যে রয়েছে— বঙ্কিম স্টোর (মৃগী বাজার), মীর সানি (রায়নগর বাজার), মেসার্স খান ট্রেডার্স (কলকলিয়া বাজার), মেসার্স আবির ট্রেডার্স (লাড়ীবাড়ী বাজার), মেসার্স রফিকুল ইসলাম ট্রেডার্স (সোনাপুর মোড়), মীর সানি ট্রেডার্স (রায়নগর সুইচগেট), বিল্লাল ট্রেডার্স (বাংলাদেশ হাট), সালাম ফার্মেসি (হরিণবাড়িয়া বাজার) এবং মা-বাবার দোয়া ট্রেডার্স (মাধবপুর বাজার)।

ভুক্তভোগীরা জানান, বঙ্কিম স্টোর ও মীর সানি আউটলেটকে কেন্দ্র করে ইতোমধ্যে আদালতে পৃথক মামলাও দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রাপ্য কমিশন ও অর্থ ফেরত নিশ্চিতকরণ এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুপার এজেন্টের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাচ-বাংলা ব্যাংকের সুপার এজেন্টের বিরুদ্ধে সাব-এজেন্ট শাখা বন্ধের অভিযোগ

প্রকাশের সময় : ০৪:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬