Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 87

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সরকার ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো এক ই-মেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয় যে, বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পাসপোর্ট জালিয়াতিসহ একাধিক মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান রয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, দুর্নীতি এবং তথ্য গোপনের অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আইন প্রয়োগকারী সংস্থার একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬