Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

চার দশক পর এক ফ্রেমে হৃতিক-রজনীকান্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 105

দীর্ঘ ৪০ বছর পর আবারও একই সিনেমায় দেখা যাবে ভারতীয় চলচ্চিত্রের দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকা রজনীকান্ত ও হৃতিক রোশনকে। রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেইলার ২’-তে বিশেষ অতিথি চরিত্রে (ক্যামিও) অভিনয় করতে যাচ্ছেন হৃতিক রোশন।

ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, কয়েক সপ্তাহের আলোচনার পর সিনেমাটিতে কাজ করতে সম্মতি দিয়েছেন হৃতিক। আগামী ২২ ও ২৩ জুন চেন্নাইয়ে তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে হৃতিককে একেবারেই নতুন এক রূপে দেখা যাবে। এজন্য শুটিংয়ের আগে তার বিশেষ লুক টেস্টও নেওয়া হবে। কাহিনির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রজনীকান্তের চরিত্রকে সহায়তা করতে দেখা যাবে তাকে।

২০২৫ সালের আগস্টে ওয়ার ২ মুক্তির পর এটিই হৃতিকের নতুন কোনো চলচ্চিত্র প্রকল্পে যুক্ত হওয়ার প্রথম খবর।

এর আগে, ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ভগবান দাদা সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হৃতিক। সেই ছবিতে রজনীকান্তের সঙ্গেই পর্দা ভাগ করে নিয়েছিলেন তিনি। সেটিই ছিল হৃতিকের অভিনয়জীবনের সূচনা। চার দশক পর আবারও সেই তারকার সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি।

জানা গেছে, জেলার ২-এ ভারতের বিভিন্ন চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন তারকাকে বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে। সম্ভাব্য তালিকায় রয়েছেন মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও মিঠুন চক্রবর্তী।

এর আগে, ১৯৮৬ সালের ‘ভগবান দাদা’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হৃতিক। সেটিই ছিল হৃতিকের অভিনয় জীবনের শুরু। এত বছর পর প্রিয় তারকার সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হৃতিক।

‘জেইলার ২’-তেও ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির বড় বড় তারকাদের অতিথি চরিত্রে দেখা যাবে। হৃতিক ছাড়াও এই তালিকায় আছেন মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও মিঠুন চক্রবর্তী।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ চার দশক পর এই দুই তারকার পুনর্মিলন হতে যাচ্ছে। চার দশক পর রজনীকান্ত ও হৃতিকের এই পুনর্মিলন ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চার দশক পর এক ফ্রেমে হৃতিক-রজনীকান্ত

প্রকাশের সময় : ০৬:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬