Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 18

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। তবে তাদের দেওয়া জবাব পর্যালোচনার পর তা সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন ওঠে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রমও পরিচালনা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং রোগীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

প্রকাশের সময় : ০৪:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬