Dhaka ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হরিণাকুণ্ডে বজ্রপাতে কৃষকের মৃত্যু বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী রাজবাড়ীতে কমরেড আব্দুর রউফ মুকুলের স্মরণে শোকসভা ও বিক্ষোভ ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ কালুখালীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর গাইড ওয়াল ভাঙচুরের অভিযোগ চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৩৯ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কালুখালীতে কর্মশালা অনুষ্ঠিত আজকের ই-পেপার (১০ জুন ২০২৬)

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 7

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে। তাই সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে কোনো গঠনমূলক সমালোচনা থাকলে তা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী সংসদ সদস্যদের এলাকার উন্নয়ন ও কর্মপরিধি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকলেও নারী সংসদ সদস্যদের সংবিধান বা আইনে নির্দিষ্ট কোনো আসন নেই। তবে রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের কাজের জন্য কিছু এলাকা নির্ধারণ করে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, এলাকার উন্নয়নে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি এবং নারী সংসদ সদস্য—উভয়েরই কাজ করার অধিকার রয়েছে। তিনি বলেন, “উন্নয়নের বিষয়ে সরকারি নিয়মানুযায়ী আমরা এগোচ্ছি। আপনার এলাকার উন্নয়নের বিষয়ে আমার সহযোগিতা করার কিছু থাকলে জানাবেন, আমি সরাসরি সহযোগিতা করার চেষ্টা করব।”

পরে সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের সুষম উন্নয়ন এবং বিরোধী দলের প্রতি সরকারের সহযোগিতামূলক অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, সম্প্রতি সংসদ পরিচালনা-সংক্রান্ত একটি বৈঠকে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেছিলেন যে ঈদের আগে এলজিইডির কিছু সহায়তা বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য পাননি। বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার দেশের সম-উন্নয়নে বিশ্বাস করে। সরকারি দলের সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন, ঠিক একইভাবে সরকারের পূর্ণ সহযোগিতা বিরোধীদলীয় সদস্যদের এলাকাতেও থাকবে। আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব।”

সরকারি উন্নয়ন কার্যক্রমের পরও সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমার মনে হয় এ বিষয়ে আমাদের আরও অপেক্ষা করতে হবে। সবেমাত্র শুরু হলো, লেট আস ওয়েট অ্যান্ড সি।”

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত, গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার। কাজেই যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে, অবশ্যই সেটি আমরা গ্রহণ করব এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬