বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া
- প্রকাশের সময় : ১১:০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 10
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। ফলে আগে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় শুরু হওয়া এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। তবে এই সিরিজে তাদের কয়েকজন নিয়মিত তারকা ক্রিকেটার দলে নেই।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসারদের ধারাবাহিক ভালো পারফরম্যান্স এবং দলীয় সাফল্যের কারণে স্বাগতিকদের হালকাভাবে নিতে পারছে না সফরকারীরা।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি এসেছে ২০০৫ সালে কার্ডিফে অনুষ্ঠিত ন্যাটওয়েস্ট সিরিজে। সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।
বর্তমানে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা আশরাফুলের তত্ত্বাবধানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয় এবং সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।























