Dhaka ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস লাইনের সামনে সিগারেট খাওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 16

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট খেতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

আজ শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন—মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

ডা. শাওন বিন রহমান জানান, মিরপুরের পাইকপাড়া এলাকায় তিনজন সিগারেট খাওয়ার সময় লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের শরীরে ২৪ শতাংশ দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। আমরা তিনজনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্যাস লাইনের সামনে সিগারেট খাওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

প্রকাশের সময় : ০৫:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬