Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অস্ট্রেলিয়ায় এক লাখ তেলাপোকা জব্দ, মূল্য দেড় লাখ ডলার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে সরকার নিয়ে কটূক্তির পর বিএনপির ক্ষোভ, জামায়াত নেতার দুঃখ প্রকাশ বিশ্বকাপে প্রথমবার ইতিহাস গড়তে আসছে ৫ নতুন দেশ মান্দা ও পত্নীতলায় পৃথক অভিযানে মাদকসহ দুই কারবারি গ্রেফতার শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার বাজেট অধিবেশন: সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি

আবারও জাতীয় দলে ফিরলেন সালাউদ্দিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 23

সপ্তাহখানেক ধরে জোর গুঞ্জন চলছিল বাংলাদেশ দলের পেস বোলিং কোচ নিয়ে। কেননা টাইগারদের হয়ে আর কাজ করতে চান না শন টেইট। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তার উপস্থিতি নিয়েও দেখা দিয়েছিল বড় ধরনের শঙ্কা। সেটাই যেন সত্যি হয়েছে। এদিকে অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশতাক আহমেদ এবং জেমস প্যামেন্টও।

ফলে কোচিং প্যানেলে অভিজ্ঞতার ঘাটতি থাকায় আবারও মোহাম্মদ সালাউদ্দিনকে ফিরিয়ে নেওয়া হয়েছে জাতীয় দলে। অস্ট্রেলিয়ার পর কাজ করবেন জিম্বাবুয়ে সিরিজেও। এদিকে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। এমনকি আগামী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও দায়িত্বে থাকবেন সাবেক এই ক্রিকেটার।

আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল দুটি যাবে চট্টগ্রাম। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারও জাতীয় দলে ফিরলেন সালাউদ্দিন

প্রকাশের সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬