Dhaka ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 81

রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পূরবী মার্কেটের নিচতলায় আগুন লাগে। কিসের দোকানে আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিতভাবে জানতে পারিনি। আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে।’

রাফি আল ফারুক জানান, তারা আগুনের সংবাদ পান সকাল ৯টা ১৮ মিনিটে। ৯টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

প্রকাশের সময় : ১০:৫৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬