Dhaka ১২:২০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এই গরমে স্বস্তি দেবে যেসব খাবার সৌদি আরবে ৪৪ হাজির মৃত্যু, চিকিৎসাধীন ৩২ বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ ফাইনালে উঠার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ জাতিসংঘে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান কালুখালীতে জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা দাবি, দুই ইউনিয়ন উদ্যোক্তার ২০ হাজার টাকা জরিমানা বিতর্কের মুখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রদবদল, সংশোধিত প্রজ্ঞাপন জারি ‘রহস্যময়’ সামুদ্রিক যানটি এখন নৌবাহিনীর হেফাজতে তন্ত্রমন্ত্রের ফাঁদ: স্বর্ণের কলসির লোভে গৃহবধূ খুন, তান্ত্রিক গ্রেফতার স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

ফাইনালে উঠার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 10

ফাইনালে উঠার লক্ষ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য একটাই- ফাইনালে জায়গা নিশ্চিত করা। গত দুটি সাফের ফাইনালে তাদের হারিয়েই দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সিংহাসনে বসেছিল বাংলাদেশ।

বাংলাদেশ ও নেপালের এই দ্বৈরথ নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে দুই দলের লড়াই। বিশেষ করে সর্বশেষ দুই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই স্মৃতি এবারও আত্মবিশ্বাস জোগাচ্ছে বাঘিনীদের।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নেমে এসেছে শোকের ছায়া। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের অকাল মৃত্যুতে স্তব্ধ পুরো বাংলাদেশ শিবির। সতীর্থের এই ব্যক্তিগত শোক পুরো দলকেই আবেগতাড়িত করে তুলেছে।

এমন কঠিন সময়ে দলের পাশে দাঁড়িয়েছেন প্রধান কোচ পিটার বাটলার। বাফুফের পাঠানো এক অডিও বার্তায় তিনি শিউলি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

কোচ বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সমবেদনা। আমাদের চিন্তা ও প্রার্থনা আজিম পরিবারের সঙ্গে আছে। জীবন কখনো কখনো খুব সংক্ষিপ্ত ও নিষ্ঠুর হতে পারে।”

তবে শোককে দুর্বলতা নয়, শক্তিতে রূপান্তর করার আহ্বানও জানিয়েছেন তিনি। খেলোয়াড়দের উদ্দেশে বাটলারের বার্তা, “আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে হবে। এই দুঃখজনক ঘটনাকে শক্তিতে রূপান্তর করতে হবে।”

ফুটবলের মঞ্চে এমন আবেগঘন মুহূর্তে বাংলাদেশের মেয়েরা আজ শুধু ফাইনালের টিকিটের জন্যই খেলবে না, খেলবে সতীর্থ শিউলি আজিমের পরিবারের প্রতি সম্মান জানাতেও। মাঠের প্রতিটি লড়াই, প্রতিটি দৌড় আর প্রতিটি গোলের প্রচেষ্টায় হয়তো থাকবে এক বিশেষ প্রেরণা।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফাইনালে উঠার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশের সময় : ১০:৫২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬