Dhaka ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 85

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) বা এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা।

মঙ্গলবার (২ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিল। এরও আগে ২ এপ্রিল এক দফায় ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা করা হয়। ফলে এপ্রিল মাসে দুই দফায় মোট ৫৯৯ টাকা দাম বৃদ্ধি পেয়েছিল।

বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের মূল্য, আমদানি ব্যয়, পরিবহন খরচ এবং অন্যান্য সংশ্লিষ্ট উপাদান বিবেচনায় নিয়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করে থাকে।

সাম্প্রতিক এই মূল্যহ্রাসে কিছুটা স্বস্তি পেলেও গত দুই মাসে এলপিজির দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের ব্যয় এখনও আগের তুলনায় বেশি রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা

প্রকাশের সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬