Dhaka ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা দল থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে বাবা-মা হারানো এতিম পাঁচ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা রাজধানীর কাঁচাবাজার: শিমের কেজি ২০০, ব্রয়লার ১৮০ টাকা

মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ, বিরিয়ানি হাউজকে জরিমানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 121

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোরগ পোলাওয়ের একটি প্যাকেটের ভেতর আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সোমবার (১ জুন) বিকেলে এ ঘটনায় রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নান্না বিরিয়ানি হাউজ থেকে আতিয়ার রহমান ও আশিকুর রহমান নামে দুই ব্যক্তি পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা। বিষয়টি দেখে পরিবারের সদস্যরা বিস্মিত হন এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা ও মান নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ, বিরিয়ানি হাউজকে জরিমানা

প্রকাশের সময় : ০৪:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬