Dhaka ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না: হিরো আলম ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 53

ভিসা জটিলতার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে বিশ্বকাপগামী দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দলের মেক্সিকো যাত্রা।

রোববার (৩১ মে) মেক্সিকোর পাচুকায় চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে দলটির চার্টার্ড ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল। তবে কয়েকজন খেলোয়াড় ও স্টাফ এখনো ভিসা না পাওয়ায় যাত্রা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে দলটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন (এসএবিসি) জানিয়েছে, পূর্বনির্ধারিত ফ্লাইটটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের ঠিক আগে এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুস। এদিকে ঘটনাটিকে ‘অত্যন্ত বিব্রতকর’ এবং খেলোয়াড়দের প্রতি ‘চরম অন্যায়’ বলে মন্তব্য করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি। তিনি জানান, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা

প্রকাশের সময় : ০৮:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬