Dhaka ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কসবামাজাইলে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ, দিলেন ব্যাখ্যা ‘এলিয়েন’ ওয়েবসাইট চালু করল হোয়াইট হাউস মহেশপুর অফিসার্স ফোরামের উদ্যোগে গুণিজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা রাস্তায় কোরবানির বর্জ্য, দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী ফুটপাতে সন্তান প্রসব; মা হলেন ‌‘পাগলী’, বাবা হয়নি কেউ কোরবানির মাংস গলায় আটকে দুই জেলায় ২ শিশুর মৃত্যু মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে : আইনমন্ত্রী

কসবামাজাইলে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 30

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে একতা সামাজিক সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দুঃস্থদের সহায়তা, ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের পারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা সামাজিক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেলিভিশন চ্যানেল এস-এর নিউজ প্রেজেন্টার জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হারুন-অর-রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুস সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান এবং সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে একতা সামাজিক সংগঠনের পক্ষ থেকে ১৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি দুঃস্থ মানুষের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। পরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা তাদের বক্তব্যে সমাজ উন্নয়নে শিক্ষা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কসবামাজাইলে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬