রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 108

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু  জানিয়েছেন, গাজা উপত্যকার ৭০ শতাংশ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, ইতোমধ্যে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে এসেছে, যা আগে ছিল ৫০ শতাংশ।

নেতানিয়াহু বলেন, ধাপে ধাপে অগ্রসর হওয়ার অংশ হিসেবে প্রথম লক্ষ্য হচ্ছে গাজার ৭০ শতাংশ এলাকা দখলে নেওয়া। এ সময় উপস্থিত সমর্থকদের অনেকে পুরো গাজা উপত্যকা দখলের পক্ষে স্লোগান দেন।

এদিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে পাঠানো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মানচিত্র অনুযায়ী, গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা বর্তমানে সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। নতুন দখল পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে ছোট ও সংকীর্ণ এলাকায় আশ্রয় নিতে বাধ্য হতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর ‘ইয়েলো লাইন’ পর্যন্ত পিছু হটার কথা ছিল। তবে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল সেই সীমারেখা পরিবর্তন করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং গাজায় স্থায়ী সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ নেতানিয়াহুর

প্রকাশের সময় : ০৯:৩৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬